জাতিসংঘ সদর দপ্তরে গতকাল মঙ্গলবার ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে আয়োজিত প্রথম উচ্চপর্যায়ের সম্মেলনে এ প্রতিশ্রুতি আসে।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হলো তাদের মিয়ানমারে প্রত্যাবাসন। এ জন্য রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের একটি বাস্তবসম্মত রোডম্যাপসহ সাত দফা প্রস্তাব দেন তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘অর্থায়ন ক্রমেই কমে আসছে। এখন একমাত্র শান্তিপূর্ণ পথ হলো, তাদের প্রত্যাবাসন শুরু করা।’

One Reply to “রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন সহায়তা ঘোষণা”
Comments are closed.